শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

শীতের সবজি কিনতে দিশেহারা

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৭ পূর্বাহ্ন

শুভ::

মহামারী করোনার কারণে মানুষের আয় কমে গেছে অনেক, তার ওপর নিত্যপ্রয়জনীয় পণ্যের চড়া দামে দিশেহারা হচ্ছেন নিম্নবিত্তরা।
বাংলাদেশের প্রায় সব জায়গায় শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। এসব পণ্যের মধ্যে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। পাতাকপি ৬০, মুলা ৫০, ধনেপাতা ৪০০ টাকা কেজিতে ও লাউ প্রতিটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি পটোল, করলা, ঝিঙে ৪০, পেঁপে ২০, বরবটি, কচুর লতি ৫০-৬০, বেগুন ৪০ ও কাঁচা মরিচ ৮০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের।

মঙ্গলবার,২১ সেপ্টেম্বর মৌলভীবাজার শহরে গিয়ে দেখা যায়, শিমুলতা বাজার থেকে রনি কুমার দাশ এসেছেন সবজি কিনতে তার সাথে কথা বলে জানা যায়, বাজারে শীতের সবজি এখন কম পাওয়া যাচ্ছে, যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। অপেক্ষায় আছি দাম কমার।ক্রেতা অপু পাল বলেন, শীতের সবজির দাম শুনে শীতের সবজি না নিয়েই ফিরে যাচ্ছেন। 

বিক্রেতারা জানিয়েছেন, এক সপ্তাহ আগে এসব সবজি গড়ে ১০ টাকা কম দামে বিক্রি হয়েছে।
একজন সবজি বিক্রেতা বলেন, এখন নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে।  উৎপাদন বাড়লে দাম আস্তে আস্তে কমবে।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com