শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

‘ই-গেট’ ইমিগ্রেশন হবে মুহূর্তেই!!!

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫৬ পূর্বাহ্ন

‘ই-গেট’, ইমিগ্রেশন হবে মুহূর্তেই!!!

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রম চালু হচ্ছে। এ বিমানবন্দরে বসানো হচ্ছে ছয়টি ই-গেট। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাদের কাছে ই-পাসপোর্ট আছে, তারাই ই-গেট দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ই-পাসপোর্টে মাইক্রোপ্রসেসর চিপ এবং অ্যান্টেনা বসানো রয়েছে। একজন ব্যক্তির যাবতীয় তথ্য পাসপোর্টের মুদ্রিত ও চিপে সংরক্ষিত থাকে। ই-গেটে পাসপোর্ট স্ক্যান করার সাথে সাথে গেটের সঙ্গে সংযুক্ত ক্যামেরা যাত্রীকে শনাক্ত করবে। যা এতদিন ইমিগ্রেশন পুলিশ ম্যানুয়াল পদ্ধতিতে করতো। যাত্রীকে শনাক্ত করার পরেই খুলে যাবে ই-গেট। এতে কয়েক মুহূর্তের মধ্যেই ইমিগ্রেশন সম্পন্ন হবে এবং দীর্ঘ সময় অপেক্ষার আবসান ঘটবে।

জানা গেছে, বিমানবন্দরের সেবার মান আরো বাড়াতে এবং সেবা দ্রত করতে ই-গেট স্থাপন করা হচ্ছে। “ফ্লোরা লিমিটেড” নামের একটি প্রতিষ্ঠান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট বসানোর কাজ করছে। ইতোমধ্যেই ই-গেট মেশিন স্থাপন করা হয়েছে। বাকি কাজ সম্পন্ন করার পর ই-গেট সমঝিয়ে দেওয়া হবে ইমিগ্রেশন বিভাগকে। ওসমানী বিমানবন্দরে বহির্গমনের (ডিপার্টচার) জন্য তিনটি এবং আগমনের (অ্যারাইভাল) জন্য তিনটি করে ই-গেট বসানো হচ্ছে।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ই-গেট বসানোর কাজ চলমান। দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কাজ শেষ করে ইমিগ্রেশনকে বুঝিয়ে দেবে।

জানা গেছে, ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশনে সময় কম লাগবে এবং যাত্রীদের কোনো কর্মকর্তার প্রশ্নের মুখে পড়তে হবে না। তবে ওসমানী বিমানবন্দরে ই-গেট কার্যক্রম শুরু হলে প্রাথমিকভাবে সাধারণ যাত্রীরা এই সুবিধা পাবেন না।

কেবল বাংলাদেশি ই-পাসপোর্টধারী কূটনৈতিক, অফিসিয়াল ই-পাসপোর্টধারী সরকারি কর্মকর্তা, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা (সিআইপি), সেরা করদাতা কার্ডপ্রাপ্ত ই-পাসপোর্টধারী ব্যক্তিরা, ই-পাসপোর্টধারী পাইলট ও ক্রুরা এই সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃক যাত্রীর ব্যাগেজ সংগ্রহ, টিকিট যাচাই-বাছাই এবং পাসপোর্টের চেকিং সম্পন্নের পর ই-গেট ব্যবহার করতে পারবেন।

২০১৮ সালের ১৯ জুলাই ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদফতর (ডিআইপি)  এবং জার্মানি ভেরিডোস জিএমবিএইচ সংস্থা ইলেকট্রনিক পাসপোর্টের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। এই সংস্থাটির মাধ্যমেই ই-পাসপোর্ট ও ই-গেট স্থাপন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বন্দরে ৫০টি ই-গেট বসাতে চায় ইমিগ্রেশন অধিদফতর।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com