মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

ঈদের আগের দিনেও ক্রেতাদের পদচারণায় মুখরিত কুলাউড়ার মার্কেটগুলো

কুলাউড়া (মৌলভীবাজার)প্রতিনিধি ::
আপডেট : সোমবার, ২ মে, ২০২২, ৫:৫৯ অপরাহ্ন

রাত পোহালেই পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর।  ঢাকা ছেড়ে সবাই এখন নিজ গন্তব্যে এসে পৌঁছেছে, এর প্রতিছবি দেখা যাচ্ছে কুলাউড়ার বিভিন্ন শপিং মলে। বিভিন্ন মার্কেটে আজকেও মানুষের খুবএকটা কমতি দেখা যায়নি।


সোমবার (২মে )মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া এবং ব্রাক্ষণবাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, সারাদিনই ক্রেতাদের পদচারণায় মুখরিত ছিলো মার্কেটগুলো। তবে সন্ধ্যা নামার সাথে সাথে ক্রেতাদের ভিড় কমতে শুরু করেছে। 


এর আগে প্রতিদিন প্রতিটি মার্কেটেই ইফতারের পর ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে আগামিকাল ঈদ থাকার কারনে আজ সেরকম থাকবেনা বলে ভাবছেন ব্যাবসায়ীরা।


কুলাউড়ার মিলি প্লাজাতে কেনাকাটা করতে আসা রাইসা ইসলাম বলেন, শেষ সময়ে এসে তুলনামূলক কম দরদাম করে পছন্দের পোশাক কিনেতে পেরেছেন। এর জন্যে তিনি অতন্ত্য খুসি। আলতাফ মিয়া জানান, দিনমজুর হিসেবে শেষ দিনেই বেছে নিয়েছেন কেনাকাটার জন্যে। কারন শেষ দিন তুলনামূলক কম দামে পাওয়া যায় কাপড়।

ব্যবসায়ীরা জানান, মহামারি করোনার কারণে গত ২ বছর ঈদে তেমন ব্যবসা হয়নি। এবার গত ২ বছরের খরা কেটেছে। এবার রমজানের শুরু থেকেই ঈদকেন্দ্রিক বিক্রি ভালো হচ্ছে। তবে মূল বিক্রি জমে উঠেছে ১৫ রোজার পর থেকে। আজকেও সারাদিন ক্রেতাদের মুটামুটি ভালোই আসা-যাওয়া ছিলো।


এদিকে ঈদে সুলভ মূল্যে অল্প আয়ের মানুষের কেনাকাটার সবচেয়ে বড় ভরসাস্থল ফুটপাত। তাই ঈদের কেনাকাটায় শেষ মুহূর্তে কুলাউড়া ও ব্রাক্ষণবাজারের ফুটপাতগুলোতে ভিড় দেখা গেছে।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com