বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

কুলাউড়ায় বনবিভাগের রেঞ্জ অফিসের ভিত্তিপ্রস্থর স্থাপন

স্টাফ রিপোর্টার::
আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ২:১৩ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় প্রায় ৬৩ বছর পর বন বিভাগের রেঞ্জ অফিসের স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এর আগে ১৯৫৮ সালের পর থেকে সিলেট বন বিভাগের আওতাধীন কুলাউড়া রেঞ্জ অফিস একটি জরাজীর্ণ ঘরে দাপ্তরিক কার্যক্রম চলে আসছিলো।

বুধবার (৯ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় ও জেলা প্রশাসকের আন্তরিকতায় এবং ইস্পাহানী গ্রুপের মালিকানাধীন গাজীপুর চা-বাগানের সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। দীর্ঘদিন থেকে জরাজীর্ণ রেঞ্জ অফিসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তা ও কর্মচারীদের অনেক বেগ পেতে হয়েছিল। অবশেষে ভূমিসহ অন্যান্য জটিলতা নিরসনে এই প্রকল্পটি আলোর মুখ দেখেছে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, গাজীপুর চা-বাগানের উপ মহাব্যবস্থাপক জয়ন্ত ধর, ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোসাদ্দিক আহমদ নোমান, গাজীপুর বিট কর্মকর্তা আহমদ আলী প্রমুখ।

উল্লেখ্য, সিলেট বন বিভাগের বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরসনে সিলেট বন বিভাগে পূণঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় বড়লেখার ঠিকাদারী প্রতিষ্টান ফেরদৌস আক্তার এন্টারপ্রাইজ।

জাফলং নিউজ/ডেস্ক

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com