রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

দেহরক্ষীর ছেলেকে সিনেমায় সুযোগ দিয়ে প্রশংসায় ভাসছেন সালমান

বিনোদন ডেস্ক
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৭:৫৭ পূর্বাহ্ন

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে তার দেহরক্ষী শেরার সম্পর্ক কতটা মধুর তা অধিকাংশ ভক্তরাই জানেন। তিনি সালমানের ছায়াসঙ্গী হয়ে থাকেন সব সময়। সালমানের গায়ে যাতে বিন্দুমাত্র আঁচ না লাগে, এর জন্য সবসময় তৎপর থাকেন শেরার। আর এবার এই দেহরক্ষীর সন্তানের জন্য বড় ধরনের কাজ করলেন সালমান খান। এ খবর প্রকাশ্যে আসার পর থেকে সালমানে প্রশংসায় ভাসাচ্ছেন অনুরাগীরা।

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, বলিউডের ভাইজানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে তার দেহরক্ষী শেরার পুত্র টাইগারের। ছোট কিংবা পার্শ্বচরিত্র নয়। বরং একেবারে নায়কের চরিত্রে দেখা যাবে তাকে। পর্দায় টাইগারের বিপরীতে দেখা যাবে কোনো নায়িকাকে, তার সন্ধান চালাচ্ছেন অভিনেতা।

জানা গেছে, শেরার পুত্র টাইগারের বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে ভাইজানের হাত ধরে। প্রথম ছবিটি নাকি পরিচালনা করবেন সতীশ কৌশিক। এরই মধ্যেই একাধিক নায়িকার সঙ্গে কথাবার্তা হয়েছে নির্মাতার।

আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এই খবর জানানো না হলেও বোঝা যাচ্ছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে সিনেমার শুটিং।

গত কয়েক বছর আগে দেহরক্ষী শেরার ছেলে টাইগারের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘বলিউডে আসার জন্য সম্পূর্ণভাবে তৈরি শেরার ছেলে। অনেক পরিচালক এবং প্রযোজকের সঙ্গে কথা হয়েছে। তবে শেরার মনে করে যে, আমিই সেরা বিচারক হতে পারি ওর ছেলের জন্য। স্ক্রিপ্ট নিয়ে কাজ চালাচ্ছি। বড় কিছু আসতে চলেছে।’

উল্লেখ্য, টাইগারের আগেও বলিউডে কাজ করেছেন। কিন্তু ক্যামেরার সামনে নয়। ক্যামেরার পিছনে। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘সুলতান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com