শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

কচুফুল, যা বর্ষায় ফুটে (Caladium)

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১, ৮:২৬ পূর্বাহ্ন

ষড়ঋতুর মধ্যে বৈশিষ্ট্য ও বৈচিত্র্যে বর্ষাকাল সবচেয়ে আকর্ষণীয়।বর্ষা এই বাংলাদেশকে আপন করে বিলিয়ে দেয় এবং এর বাহারি ফুলের সৌন্দর্য আমাদেরকে করে তোলে সম্পদশালী, শ্রীমতি। 

ঠিক তেমনই একটি ফুল কচুফুল, যা বর্ষায় ফুটে ওঠা (caladium) ।বাহারিকচু বা পাতাবাহার কচুর ফুল বলা হয়ে থাকে। হরেক রং দিয়ে প্রকৃতির সেজে ওঠার ছোট্ট একটি দৃশ্য। ঋতুরানী বর্ষার আগমনের অপেক্ষায় থাকে অনেকেই। মানুষের মতো প্রকৃতিও ঋতুরানী বর্ষার আগমনের অপেক্ষা করে।

বর্ষার যে ফুলগুলো আমাদের দৃষ্টিকে সচকিত করে তাহলোঃ কেয়া, কদম, শাপলা, পদ্ম, ঘাসফুল, পানাফুল, কলাবতী, কলমী ফুল, কচুফুল, ঝিঙেফুল, কুমড়াফুল, হেলেঞ্চাফুল, নলখাগড়া, ফণীমনসা, উলটকম্বল, কেওড়া, কেশরদাম, পানি মরিচ, পাতা শেওলা, কাঁচকলা, পাটফুল, বনতুলসী, গোলপাতা, শিয়ালকাটা, কেন্দার এবং এছাড়া নানা রঙের অর্কিড।

এসব ফুলে ফুলে ঘুরে বেড়ায় নানান রকমের ফড়িং। এসব ফড়িং এর আনাগুনা প্রকৃতিকে করে তোলে আরো সৌন্দর্যময়।

ছবিটি সম্প্রতি বাগেরহাটের রামপাল উপজেলার একটি বসতবাড়ি থেকে তোলা।

ছবিঃ রিম্পা মন্ডল


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com