সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২২ মৃত্যু, লাখো মানুষ বিদ্যুৎহীন

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৩:৩৭ অপরাহ্ন

প্রচণ্ড শীত ও তুষারঝড়ে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রজুড়ে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বৈরি আবহাওয়ায় দেশটিতে কমপক্ষে ২২ জন মারা গেছেন।

লাখ লাখ ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ো আবহাওয়ার কারণে এখন ঘর থেকে বের হওয়ায় কষ্টকর। খবর সিএনএন, আল জাজিরার

এই তুষার ঝড়টিকে ‘বোম্ব সাইকোলন’ বলা হচ্ছে, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (শনিবার ২৪) ডিসেম্বর ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ, এতে আটকা পড়েন হাজার হাজার যাত্রী।

ঝড়টি অনেকটাই ঘূর্ণিঝড়ের তেজ নিয়ে পূর্ণমাত্রায় নিউইয়র্কের বাফেলো শহরে আঘাত হানে। এতে পুরো এলাকা সাদা চাঁদরে ঢেকে যায়। ফলে জরুরি অভিযান বাঁধার সম্মুখীন হয় এবং আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পশ্চিম যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্য তুষারপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। মিনেসোটা, আইওয়া, উইসকনসিন এবং মিশিগানেও প্রায় একই অবস্থা। পথ-ঘাট বরফের স্তূপে যান চলাচলে ব্যাহত হচ্ছে। সড়ক পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার কবলে পড়েছে বহু গাড়ি। দূর্যোগপূর্ণ পরিস্থিতি নিয়ে ফ্লোরিডা ও জর্জিয়াতে সতর্ক করা হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com