বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

কুলাউড়ায় ভারতীয় বিড়িসহ চোরাকারবারি গ্রেপ্তার

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৩:৫৩ অপরাহ্ন

কুলাউড়ায় ভারতীয় বিড়িসহ চোরাকারবারি গ্রেপ্তার

কুলাউড়া(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের একটি বিশেষ অভিযানে ২১ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ ময়নুল ইসলাম (৩০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। 

সোমবার (৪ জুলাই) রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ কাউকাপন বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার এসআই মো. শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজারে বিশেষ অভিযান চালিয়ে শরীফপুর ইউপির নিশ্চিন্তপুর গ্রামের রজব আলীর ছেলে ময়নুলকে গ্রেপ্তার করা হয়। 

পরে তার হেফাজত থেকে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আনয়নকৃত প্রায় ২০ হাজার টাকা মূল্যের ২১ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি, একটি মোবাইল ফোন ও চোরাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। 

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com